বাড়িরাজধানীআদাবরে ছিনতাইকারীদের আস্তানায় অভিযানে পুলিশের ওপর হামলা, গুলিবিদ্ধ ২

আদাবরে ছিনতাইকারীদের আস্তানায় অভিযানে পুলিশের ওপর হামলা, গুলিবিদ্ধ ২

রাজধানীর আদাবর এলাকার বেড়িবাঁধে ছিনতাইকারীদের একটি আস্তানায় অভিযান চালাতে গিয়ে হামলার মুখে পড়েছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম ও এক উপ-পরিদর্শক (এসআই)। পরিস্থিতি নিয়ন্ত্রণে আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছুড়লে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হন। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে আদাবরের বুড়িগঙ্গা পেট্রোল পাম্প সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, বেড়িবাঁধ এলাকায় সক্রিয় একটি ছিনতাইকারী চক্রের সদস্যদের ধরতে অভিযান চালায় আদাবর থানা পুলিশ। অভিযানের একপর্যায়ে সেখানে অবস্থানরত ছিনতাইকারীরা ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে ওসি মো. জাহিদুল ইসলামসহ দুই পুলিশ সদস্য আহত হন।
পরে আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে চোরা রুবেল ও কানা আমির নামে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হন। এ সময় তাদেরসহ কাশেম ও জয় নামে আরও দুজনকে আটক করা হয়।
আদাবর থানার ওসির মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে কল রিসিভ করেন উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ। তিনি জানান, ছিনতাইকারী চক্রের সদস্যদের ধরতে পরিচালিত অভিযানের সময় পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। বর্তমানে অভিযান অব্যাহত রয়েছে।
মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা বলেন, “পুলিশের ওপর হামলার পর আত্মরক্ষার্থে গুলি চালানো হলে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হন।”
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, “বেড়িবাঁধ এলাকার একটি কক্ষে অভিযান চালানোর সময় ছিনতাইকারীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে আদাবর থানার ওসি ও একজন এসআই আহত হয়েছেন। পরে আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হন।”
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে অভিযান ও তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে।

 

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ