বাড়িখেলাধুলাঅস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের গৌরব অর্জন করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১১ জুন) রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারায় বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা।
এর আগে একই ভেন্যুতে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতেও বৃষ্টি আইনে ৮৬ রানের বড় জয় পেয়েছিল স্বাগতিকরা। ফলে টানা দুই ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের কীর্তি গড়ে বাংলাদেশ।
এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, এই সাফল্য দেশের ক্রিকেট ইতিহাসে একটি গৌরবময় অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। তিনি আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বিজয়যাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং দেশের তরুণ প্রজন্ম খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, দলগত ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস বজায় রেখে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্ব ক্রিকেটে আরও বড় সাফল্য অর্জন করতে সক্ষম হবে।
ঐতিহাসিক এই অর্জনের জন্য তিনি দলের খেলোয়াড়, কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্ট এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। বাংলাদেশের ক্রিকেটের অগ্রযাত্রায় এ সাফল্য নতুন অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ