বাড়িজাতীয়স্বর্ণের দাম আবারও বাড়ল, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা

স্বর্ণের দাম আবারও বাড়ল, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা বৃদ্ধি করা হয়েছে।মঙ্গলবার (৩১ মার্চ) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ঊর্ধ্বগতি এবং স্থানীয় বাজারে কাঁচা স্বর্ণের মূল্য বৃদ্ধির কারণে এই দাম সমন্বয় করা হয়েছে। নতুন এই দাম তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।উল্লেখ্য, এর আগেও কয়েক দফা স্বর্ণের দাম বাড়ানো হয়েছে, যা দেশের স্বর্ণবাজারে অস্থিরতা তৈরি করেছে।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ