বুধবার, মার্চ ২৫, ২০২৬
No menu items!
বাড়িকৃষি ও প্রকৃতিভোলার মনপুরায় লোকালয় থেকে উদ্ধার ৩ চিত্রা হরিণ, বনে অবমুক্ত

ভোলার মনপুরায় লোকালয় থেকে উদ্ধার ৩ চিত্রা হরিণ, বনে অবমুক্ত

ভোলার মনপুরা উপজেলার বিভিন্ন লোকালয় থেকে তিনটি চিত্রা হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। পরে সেগুলোকে দক্ষিণ সাকুচিয়ার সংরক্ষিত চর পাতালিয়া বনে অবমুক্ত করা হয়।

বুধবার (২৫ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার ও মাস্টার হাট এলাকা থেকে হরিণগুলো উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বাংলাবাজারের বাতান খাল সংলগ্ন ইয়াছিন সর্দারের বাড়ির পাশে প্রথম একটি হরিণ দেখতে পান তারা। পরে লতা খাল এলাকা থেকে আরও একটি এবং মাস্টার হাট সংলগ্ন বাহার উকিলের বাড়ির পাশ থেকে তৃতীয় হরিণটি উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা বন বিভাগকে খবর দেন।
দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের পচা কোড়ালিয়া বন বিভাগের কর্মকর্তা সজিব সরকার জানান, খবর পেয়ে হরিণ তিনটিকে স্থানীয়দের কাছ থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনটি হরিণই সুস্থ রয়েছে।
তিনি আরও জানান, হরিণগুলোকে দক্ষিণ সাকুচিয়ার সংরক্ষিত চর পাতালিয়া বনে অবমুক্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, খাবারের সন্ধানে হরিণগুলো লোকালয়ে চলে এসেছিল।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ