বাড়িজাতীয়আদ্-দ্বীন হাসপাতালে পাউরুটি তৈরির বেকারি পাওয়া গেছে

আদ্-দ্বীন হাসপাতালে পাউরুটি তৈরির বেকারি পাওয়া গেছে

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে পাউরুটি তৈরির একটি বেকারির কার্যক্রম পরিচালিত হওয়ার তথ্য সামনে এসেছে।

শনিবার (৩০ মে) হাসপাতালটি পরিদর্শনে গিয়ে বিষয়টি দেখতে পান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

পরিদর্শনের সময় হাসপাতালের অভ্যন্তরে পাউরুটি উৎপাদনের জন্য ব্যবহৃত সরঞ্জাম ও কার্যক্রম চলমান অবস্থায় দেখতে পান তিনি। হাসপাতালের মতো একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ভেতরে এ ধরনের উৎপাদন কার্যক্রম পরিচালিত হওয়ায় তাৎক্ষণিকভাবে বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে।

স্বাস্থ্যমন্ত্রীর সফরকালে ঘটনাস্থলের দৃশ্য দেশের কয়েকটি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়। সম্প্রচারের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

তবে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ